Vivekananda Mission B.Ed College

Slide 1
previous arrow
next arrow
Location of the College

Contact Us

Email- vrkm.pirpur@gmail.com
Ph. No. – 9434119041

বিবেকবাণী

বিশ্বসংসারে আমরা নিরন্তর দুঃখ কষ্ট ভোগ করি। ভব অর্থাৎ যাহা আজ আছে কাল তাহা নেই। অর্থ-যশ-সন্তান-সম্পদ-যৌবন-সুস্বাস্থ্য আজ হয়তো আছে কিন্তু চিরকাল তাহা থাকবে না। যে জীবন আজকে আছে, কাল তাহা মৃত্যু গ্রাস করবে। তাই সকলেই আতঙ্কিত, বিভীষিকা জর্জরিত, পীড়িত। হে-ভবদ্বেষিনীং-ভবানী, ভবতারিনী ভব রোগ গ্রন্থ আমরা তোমার সন্তান ভয়ানক দুঃখে পড়ে তোমার শরণ নিচ্ছি।

নারায়ণ শব্দটি অতি মূল্যবান, ঋষিদের ধ্যানে লব্ধ, নরা অর্থে জীব সমষ্টি, তার অয়ন অথ্যাৎ আশ্রয়, এই হল নারায়ণ। তিনি অন্তর্যামীরূপে সকল জীবের হৃদয়ে আছেন সকল জীবের বুদ্ধিকে শুভ পথে চলার নির্দেশ দান করেন, উহাই বিবেকের বাণী। বিবেকের বাণী শুনতে পেলে, তদনুযায়ী চললে জীবন সুন্দর ও কল্যানময় হয়। তার বাণী আমরা শুনতে পাইনা, সংসার কোলাহলে বধির হয়ে গেছি বলে। অথচ আমরা দাঁড়িয়ে আছি কুরুক্ষেত্রের মাঝে, মহাভারতের কুরুক্ষেত্র ভারতবর্ষের মধ্য স্থলে, অনুরূপভাবে আমাদের জীবনের কুরু অর্থ্যাৎ কর্তব্য ক্ষেত্র হল জীবনের মধ্যভাগ অর্থ্যাৎ কর্মজীবন। এই জীবনভরা শুধু কর্তব্যের আহ্বান। পিতা-মাতা, পত্নী, পুত্র-কন্যা, ভাই-বোন, আত্মীয়-স্বজন, প্রতিবেশী, সমাজ, রাষ্ট্র-সকল ক্ষেত্রেই কর্তব্যের ডাক, কর্তব্য না করলেও উদ্বেগে অশান্তিতে জর্জরিত হয় মন। সমস্যা এই যে কখনো কখনো পরস্পর বিরোধী কর্তব্যের চাপে ভেঙে পড়লেন। রাষ্ট্র ও সমাজের প্রতি কর্তব্য বলছে যুদ্ধ কর। পারিবারিক কর্তব্য দাবি করছে পিতামহ, গুরু, আত্মীয়-স্বজনকে হত্যা করা উচিৎ নয়। যাঁরা পূজার পাত্র ভীষ্ম, দ্রোন, তাদের বধ করা কেবল অন্যায় নয়, অত্যন্ত বেদনাপ্রদ। বিবেকের বাণী শ্রবন ও গ্রহন করলেই জীবনে পরম কল্যান সাধন হয়ে দুঃখ মুক্তি ঘটবে।

ডাক্তারের ব্যবস্থাপত্র শুনলেই যেমন কাজ হবেনা, নির্দেশানুযায়ী কাজ করতে হবে। পুঁথিগত শিক্ষালাভ করলে মানুষ হওয়া যায় না, আধুনিক বিজ্ঞানের নৃশংস প্রয়োগে জগৎ প্রায় ধ্বংসের দ্বারে এসেছে। তাই শুধু বুদ্ধি ও জ্ঞানের অনুশীলন করলে হবে না, ইচ্ছাশক্তিকে কল্যানমুখী (Positive) করতে হবে। বুদ্ধির সাথে শুভ ইচ্ছার যোগসাধন করতে হবে। মানুষ সাধনার দ্বারাই ক্রমে মহানুভব তৎপরে মহামানবে উন্নীত হয়। বিবেকানন্দ রামকৃষ্ণ বি. এডে কলেজটি এই রূপ সাধনার একটি তপোবন বিশেষ, আমার প্রত্যাশা সকল আশ্রমিক ভাই ও বোনেরা তারা জাগতিক সুখের হাতছানিতে কেবলই জীবন বিড়ম্বনার মধ্যদিয়া অতিবাহিত হবেন না বরং তাদের মধ্যকার ঐশী চেতনাকে বিকশিত করবেন। নিজের জীবনকে সচ্চিদানন্দে ভরিয়ে তুলবেন। আগামী দিনে ক্রমে উর্দ্ধগামী হবেন। বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন বি. এড কলেজ মানুষের ইহলৌকিক জীবনের উন্নতি সাধন যেমন কামনা করে তেমনি পরলৌকিক উন্নতি সাধনের ও পথ দেখায়।

সভাপতি

বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন বি. এড কলেজ

Important Links

Notice